মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।
রাজধানী ঢাকার ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় দোকান, রেস্টুরেন্ট, ওয়ার্কশপসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের নির্ধারিত সীমার বাইরে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, মোটর ওয়ার্কশপের যন্ত্রপাতি ও টায়ার, ওয়েল্ডিং সামগ্রী, পোশাকের প্রদর্শনী এবং আসবাবপত্র ফুটপাত ও সড়কে রাখা হচ্ছে।
এর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে, তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং সড়কে যানজট বৃদ্ধি পাচ্ছে।
এ অবস্থায়, ডিএমপি সকল ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের প্রতি অনতিবিলম্বে ফুটপাত ও রাস্তা থেকে অবৈধভাবে রাখা মালামাল ও সরঞ্জাম অপসারণের আহ্বান জানিয়েছে।
অন্যথায়, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমপি এই অভিযান সফল করতে এবং একটি যানজটমুক্ত নিরাপদ ঢাকা গড়তে রাজধানীর সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
Leave a Reply