1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

চরমোনাই মাহফিলে আসিফ মাহমুদসহ এনসিপির প্রতিনিধি দল।

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়েছেন

প্রতিবেদক: মাশরাফি শিকদার, মাগুরা

দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ চরমোনাই মাহফিলে অংশ নিতে বরিশালে পৌঁছেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার সকালে একটি প্রতিনিধি দলসহ তিনি চরমোনাই দরবারে উপস্থিত হন। তাদের এই আগমনকে কেন্দ্র করে মাহফিল প্রাঙ্গণে আসা লাখো মুসল্লির মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মাহফিলে বয়ান পেশ করেন। বয়ান শেষে তিনি এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ঘরোয়া মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে দেশের বর্তমান সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটসহ নৈতিকতা ও জনসম্পৃক্ত রাজনীতির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনসিপি নেতৃবৃন্দ মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। উল্লেখ্য যে, আজ বাদ জোহর মাহফিলের মূল মঞ্চে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, এনসিপির সারোয়ার তুষার, ফয়সাল মাহমুদ শান্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিফাত রশীদ এবং সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বর্তমানে মাহফিল এলাকা দেশ-বিদেশের লাখো মুসল্লির উপস্থিতিতে এক আধ্যাত্মিক পরিবেশে মুখর হয়ে আছে!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর