1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

কাশিয়ানীতে ১৭৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিত সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পড়েছেন

কাশিয়ানী প্রতিনিধি:

​গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১৭৯ বোতল ফেনসিডিল সদৃশ মাদকসহ (উইনসেরেক্স) তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার মোঃ হাবিবুর রহমান ওরফে বাপ্পি (৩৪), মোঃ তরিকুল ইসলাম (৪২) ও মোঃ শাহারিয়ার হোসেন (২৫)।

​র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা পৌনে একটার দিকে মধুমতি সেতু এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে তল্লাশি করে তাঁদের হেফাজতে থাকা ১৭৯ বোতল মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা সাতক্ষীরা থেকে মাদকের চালানটি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।

​র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে।

​কাশিয়ানী থানার পুলিশ জানায়, এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বিকেলে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর