1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

সাতক্ষীরায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

  • প্রকাশিত সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মন্ডল (৬০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দিবাগত রাতে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুবোধ মন্ডল ওই গ্রামের ধীরেন্দ্র মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, বোরো ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব কমাতে ধানক্ষেতের চারপাশে চিকন জিআই তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখা হয়। গতকাল সুবোধ মন্ডল ও তার ছোট ভাই একসাথে তাদের ধানক্ষেত দেখতে যান। বাড়ি ফেরার পথে ছোট ভাই কিছুটা সামনে এগিয়ে যান। বেশ কিছুদূর যাওয়ার পর পেছন ফিরে বড় ভাইকে দেখতে না পেয়ে তিনি পুনরায় ক্ষেতের দিকে ফিরে আসেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, সুবোধ মন্ডল বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানান, ইঁদুর মারার জন্য ধানক্ষেতে এভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বেআইনি হলেও অনেকে গোপনে এই কাজ করছেন, যার ফলে অকালেই ঝরে যাচ্ছে অনেক প্রাণ।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন বলেন, নিজের ধান খেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মন্ডল নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি এধরণের ঝুঁকিপূর্ণ পদ্ধতি ব্যবহার না করার জন্য কৃষকদের প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর