1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

সিরাজদিখানে ইন্টারনেটের ফাইবার অপটিক তার চুরির অভিযোগ!

  • প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়েছেন

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পাওয়ার হাউজ থেকে মালপদিয়া চক নামক স্থান পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে স্থাপিত ইন্টারনেটের ফাইবার অপটিক তার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য ১৮ থেকে ২০ হাজার টাকা বলে দাবী ভুক্তভোগী ইন্টারনেট ব্যবসায়ীর। এ ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও একটি চোরা দলের সিন্ডিকেট একাধিক বার মধ্যপাড়া এলাকায় স্থাপনকৃত ইন্টারনেট সংযোগের ফাইভার অপটিক তার রাতের আধারে চুরির ঘটনা সংঘটিত হয়। চোর
সিন্ডিকেটটি অত্যান্ত চৌকশ ও প্রভাবশালী কতিপয় ব্যক্তিদের ছত্রছায়ায় থাকার কারণে প্রতিবারই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তবে এবার চোরদেন শনাক্ত করতে ডিজিটাল সেনসর বসানো হচ্ছে। যাতে করে কোন স্থানে তার কাটার সঙ্গে সঙ্কে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের কাছে ডিজিটাল সেনসরের মাধ্যমে সিগনাল পৌছে যাবে। আর এতে করে তার চুরির সঙ্গে জড়িত চোরদের ধরা সহজ হবে বলে জানা যায়।

ভুক্তভোগী প্রতিষ্ঠান শিকদার ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মোঃ সুমন শিকদার জানান,তার চুরি হওয়ায় এলাকার ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্রাহকরা সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এদিকে ঘটনায় ভুক্তভোগী শিকদার ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মোঃ সুমন শিকদার চুরির ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত করে তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর