1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

যশোরের শার্শায় পিআইও“রঞ্জুর”বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়েছেন

তরিকুল ইসলাম,
বিশেষ প্রতিনিধি।

যশোর জেলার শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ “রঞ্জুর” বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে
শার্শার জনপদের সর্বস্তরের জনগণ কর্তৃক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে যশোর বেনাপোল সড়কের বুক চিরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এবং পরে ইউএনও কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

স্মারকলিপিতে যশোর জেলার শার্শা উপজেলায় কর্মরত পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ধরা হয়।

অভিযোগে বলা হয়, তিনি শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামানের সঙ্গে যোগসাজশে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম করে নির্দিষ্ট ব্যক্তিদের কাজ পাইয়ে দিচ্ছেন, যা সরকারি ক্রয়-বিধিমালার পরিপন্থী।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিহি ইউনিয়নের ট্যাংরালী সড়ক নির্মাণে প্রকল্প অনুযায়ী বালির পরিবর্তে মাটির ওপর ইট বসিয়ে নিম্নমানের কাজ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে জনপ্রতিনিধিদের দিয়ে ভুয়া ভাউচারে স্বাক্ষর নিয়ে অর্থ উত্তোলন, অসম্পূর্ণ কাজ সম্পন্ন দেখিয়ে টাকা আত্মসাৎ এবং একই ব্যক্তিকে একাধিক প্রকল্প দেওয়ার অভিযোগও ওঠে।

নিজামপুর ইউনিয়নের চান্দুরিয়া ঘোপ এলাকায় ইমরানের দোকান থেকে মনজুরের বাওড় পর্যন্ত রাস্তা নির্মাণের প্রকল্প আংশিক বাস্তবায়ন করেই পুরো বিল উত্তোলনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

এছাড়া দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে প্রভাব বিস্তারের মাধ্যমে এসব অনিয়ম ধামাচাপা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা।

স্মারকলিপিতে অভিযোগের পক্ষে বিভিন্ন প্রকল্পের ছবি, ভিডিও ফুটেজ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাক্ষ্য প্রমাণ হিসেবে উপস্থাপনের কথা উল্লেখ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ ১১টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীরা।

স্মারকলিপিতে দুর্নীতি দমন কমিশনের নিকট নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ শাস্তির দাবি জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর