1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

মাদকবিরোধী কর্মকাণ্ডে বিশেষ অবদান, ওসি আব্দুল হান্নানকে প্রশংসাপত্র ও শুভেচ্ছা স্মারক প্রদান!

  • প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার,

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নানকে মাদকবিরোধী কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রশংসাপত্র ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
জানা যায়, চলতি বছরের মার্চ মাসের কর্মমূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৫ এপ্রিল মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম তাকে এ স্বীকৃতি প্রদান করেন। প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, তার এ সাফল্য ভবিষ্যতে দায়িত্ব পালনে মনোবল, পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা আরও বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়া একই অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে আরে একটি শুভেচ্ছা স্মারকও প্রদান করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, সিরাজদিখান থানায় যোগদানের পর ওসি আব্দুল হান্নান ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বহু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন। এতে করে থানা এলাকায় মাদক বিক্রি উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে।
পাশাপাশি তার নেতৃত্বে নিয়মিত পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, বিশেষ অভিযান এবং কমিউনিটি সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে থানা পুলিশ। এসব কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ বিষয়ে ওসি আব্দুল হান্নান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর