1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ।

দক্ষ হয়ে বিদেশ গেলে কমবে অপরাধ, সমৃদ্ধ হবে দেশ: তারাগঞ্জে ইউএনও

  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়েছেন

শহীদুল ইসলাম প্রতিনিধি, ​তারাগঞ্জ

“যুব সমাজকে দক্ষ করে বিদেশ পাঠালে দেশ সমৃদ্ধ হওয়ার পাশাপাশি সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। অদক্ষ হয়ে বিদেশে গিয়ে সর্বস্ব হারিয়ে ফিরে আসার চেয়ে যাওয়ার আগে নিরাপদ অভিবাসনের সঠিক তথ্য জেনে নেওয়া জরুরি।” সোমবার (১৩ এপ্রিল ২০২৬) তারাগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোনাববর হোসেন এসব কথা বলেন। ​ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক এই উপজেলা কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ইউএনও মোনাববর হোসেন তাঁর বক্তব্যে আরও বলেন, তারাগঞ্জের মানুষ সহজ-সরল হওয়ায় তারা মানব পাচারের ঝুঁকিতে থাকে। উন্নত জীবনের আশায় সহায়-সম্বল বিক্রি করে অনেকে বিদেশে গিয়ে ব্যর্থ হয়ে ফিরছেন। তাই এই মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। ​বিশেষ অতিথি তারাগঞ্জ থানার (ওসি) রুহুল আমিন বলেন, “দালাল চক্রের প্রলোভন এড়িয়ে চলতে হবে। ইউরোপে যাওয়ার মোহে পড়ে কেউ যেন ‘গেম’ বা জিম্মি না হয়, সে বিষয়ে এলাকায় ব্যাপক প্রচারণা চালানো প্রয়োজন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, স্কুল-কলেজ পর্যায়ে সম্ভাব্য বিদেশগামীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। যারা বিদেশ থেকে রিক্ত হস্তে ফিরে এসেছেন, ব্র্যাকের মাধ্যমে তাদের যে সহায়তা দেওয়া হচ্ছে, তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রম এবং নিরাপদ অভিবাসন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক এমআরএসসি কো-অর্ডিনেটর শামসুজ্জামান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ্ মাহমুদুল হক। ​উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাহিদা রহমান। তারাগঞ্জ রিপোর্টর্স ইউনিটির সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফুল ইসলাম। প্রবাসবন্ধু ফোরামের সদস্য ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর মাহমুদ জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিদেশ-ফেরত অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর