1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ: বারাসিয়া নদীর তীরে ঐতিহ্যের জয়গান

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পড়েছেন

আলমগীর কবির,
​নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে:

১৪ এপ্রিল, ১৪৩৩ বঙ্গাব্দ বাংলার ​সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযথ ভাবগাম্ভীর্য ও

উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের আলফাডাঙ্গায় উদযাপিত হয়েছে। “এসো হে বৈশাখ, এসো এসো”—এই আহ্বানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।

এ উপলক্ষে নববর্ষের ​আনন্দ শোভাযাত্রাটি আজ (১৪ এপ্রিল) মঙ্গলবার সকাল ৯টায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে নববর্ষের মূল শোভাযাত্রাটি শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমীর সুযোগ্য নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে পৌর সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বর্ণিল এই মিছিলটি লোকাল বাসস্ট্যান্ড হয়ে বারাশিয়া নদীর তীর ঘেঁষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় আবহমান বাংলার বিভিন্ন লোকজ ঐতিহ্য ও প্রতিকৃতি প্রদর্শন করা হয়।

​অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সকলকে মনোমুগ্ধকর পরিবেশে উপজেলা প্রশাসনের এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ আনন্দঘন পরিবেশে এই উৎসবে শামিল হয়ে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করে নেন।

​সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও এ নববর্ষে স্থান পায়,
শোভাযাত্রা পরবর্তী পর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাঙালির অতীত ঐতিহ্যকে ধারণ করা চিত্রাঙ্কন প্রদর্শনী এবং নতুন প্রজন্মকে লোকজ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত বিভিন্ন পরিবেশনা।
​নববর্ষের এই উৎসব আলফাডাঙ্গার মানুষের মধ্যে সম্প্রীতি ও নতুন উদ্দীপনার সঞ্চার করেছে। সমগ্র আয়োজনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসনের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর