1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাসফার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষ উদযাপন ও খাবার বিতরণ।

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়েছেন

বিশেষ সংবাদদাতা গাজীপুর :

মাসফার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে আনন্দঘন ও মনোরম পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা

হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে শুভেচ্ছা বিনিময় ও খাবার বিতরণ করা হয়।


আজ মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ) দুপুরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ফাউন্ডেশনের পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষ্যে স্থানীয় দেড় শতাধিক গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পর তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবার গ্রহণ করে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষজন আনন্দ প্রকাশ করেন এবং মাসফার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক উন্নতি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উক্ত কর্মসূচিতে মাসফার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মামুনুর রশিদ স্বপন প্রধান অতিথি হিসেবে এবং জেনারেল সদস্য মোঃ আরিফুল ইসলাম ও মোঃ মাসুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে তারা বলেন, নৈতিক দায়িত্ববোধ থেকেই ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর