মঠবাড়িয়া প্রতিনিধি।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬/০৪/২৬ ইং) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব কে এম হুমাউন কবির। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আত্মবিশ্বাস, পরিশ্রম ও সততার সাথে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরুখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি ডাঃ শাহ আলম, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান কামরুল আহসান খোকন,বিএনপি নেতা সাবেক মেম্বার আঃ লতিফ, বিএনপি নেতা ডাঃ কামাল তালুকদার, এবং বিএনপি নেতা সাবেক মেম্বার মাহবুব কবির মনির। অতিথিরা শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং জীবনের লক্ষ্য নির্ধারণে সচেতন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে পরীক্ষার্থীদের মঙ্গল ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Leave a Reply