1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
​সারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা কিশোরগঞ্জে শিক্ষকদের মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন দুই সংসদ সদস্য ওয়ালটন শোরুমের আড়ালে বিএসটিআই অনুমোদনবিহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা আশ্বাসের বৃত্তে বন্দী শিক্ষকএমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা, প্রতিশ্রুতি ও প্রাপ্য অধিকারের দীর্ঘ অপেক্ষা মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা

তারাগঞ্জ বরাতী উচ্চ বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়েছেন

মো: শহীদুল ইসলাম
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলার বরাতী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ​‘সু-শিক্ষাই জাতি গড়ার বুনিয়াদ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন পরীক্ষায় সাফল্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।বিদ্যলয়ের অভিভাবক সদস্য আশরাফুল ইসলাম ও প্রধান শিক্ষক সেকেন্দার আলী ​আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, বরং সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সুশৃঙ্খল জীবন এবং নৈতিকতা চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা। ​অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। দোয়া মাহফিলে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য এবং অন্যান্য শ্রেণির ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর