1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ কুড়িগ্রামে সেবাপ্রদানকারী সংস্থা ও সেবাগ্রহীতা নারীদের সাথে সংলাপ অনুষ্ঠিত ২০ বছরেও বদলায়নি সড়কের চিত্র, কাদা-গর্তে বন্দি ১০ হাজার মানুষের জীবন! পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারীতে শিশুকন্যার মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:১৮-০৪-২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে পারিবারিক শত্রুতার জেরে প্রাণ হারাতে হল দুই বছরের এক নিষ্পাপ শিশু কন্যার। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১২ঘন্টা পর বাড়ির পিছন থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায়। নিহত শিশু আয়শা খাতুন (২) ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাতের দিকে বাড়ির পাশের একটি স্থানে আবারো খোঁজ করতে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির মা রাশেদা বেগম বলেন, পারিবারিক শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, দিনের বেলা একই স্থানে খোঁজ করা হলেও তখন মরদেহটি পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মরদেহটি দেখতে পাই।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর