1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

আলফাডাঙ্গায় ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকায় থেকে গ্রেফতার করেছে র‌্যাব ও থানা পুলিশ

  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ বার পড়েছেন

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকায় থেকে গ্রেফতার করেছে র‌্যাব ও থানা পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়,
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, তথ্য প্রযুক্তির সহায়তায় ও র‌্যাব-১১ ও আলফাডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় একটি পরিকল্পিত যৌথ অভিযান পরিচালনা করে ফরিদপুরের ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০), পিতা-যদুরাম পাল, গ্রাম-জালালচর, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা কে গ্রেফতার করেছে| এসময়ে তার নিকট হতে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একটি মেমরি কার্ড উদ্ধার করা হয়|

উল্লেখ্য, গ্রেফতারকৃত প্রদীপ পাল (৪০) ফরিদপুরের আলফাডাঙ্গা থানার একজন নারীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে ও আইডি হ্যাক করে বিভিন্ন সময়ে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর ছবি ও লেখা পোস্ট করে এবং চাঁদা দাবি করে| উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মামলা নং-১৭, তারিখ-২৫/০৩/ ২০২৬ খ্রি: ধারা-২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫/২৬/২৭ তৎসহ ৩৮৫ পেনাল কোড, ১৮৬০ রুজু করেন| মামলাটি বর্তমানে পিবিআই ফরিদপুরের অধীন তদন্তাধীন রয়েছে| সর্বশেষ গত ১৪/০৪/২০২৬ তারিখ ফরিদপুরের আলফাডাঙ্গা থানার জাটিগ্রাম সাকিনস্থ শংকর কুমার পাল (৩৩) নামক একজন ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডিতে কোরআন অবমাননাকর পোস্ট করে ধর্মীয় অনুভ’তিতে আঘাত হানে| ফলে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়|


আলফাডাঙ্গা থানার
তদন্তকারী কর্মকর্তা এসআ মো: ইকবাল হোসেন কর্তৃক প্রেরিত অধিযাচন পত্র প্রাপ্তির ভিত্তিতে আসামি প্রদীপ পাল (৪০)’কে গ্রেফতার করণপূর্বক থানার নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং ১১, তাং ১৭/০৪/২০২৬ খ্রি:
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খাঁন আজ ১৮ এপ্রিল শনিবার সকাল ১০ টায় তার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে মিডিয়া কর্মীদের নিকট বিস্তারিত তথ্য প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর