1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

তেল দিতে রাজি না পাম্প মালিককে ‘প্রাণনাশের হুমকি’

  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে বহিরাগতদের হামলা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এ সময় পাম্পের মালিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে শনিবার (১৮ এপ্রিল) সংবাদ সম্মেলন করেছেন শ্যামনগর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বেলাল হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চলায় স্থানীয় প্রশাসনের নির্দেশনায় শ্যামনগরের পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ইউনিয়নের বাসিন্দাদের তেল দেওয়া হয়। আজ শনিবার ছিল নূরনগর ইউনিয়নের বাসিন্দাদের তেল দেওয়ার দিন। সকাল থেকে শান্তিপূর্ণভাবে তেল বিতরণ চলছিল।

পাম্প কর্তৃপক্ষ অভিযোগ করেন, সকালের দিকে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন থেকে শতাধিক মোটরসাইকেলে একদল লোক এসে জোরপূর্বক তেল দাবি করেন। পাম্প কর্তৃপক্ষ তাদের জানায়, আজ শুধু নূরনগর ইউনিয়নের বাসিন্দাদের তেল দেওয়া হবে। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ফিলিং স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ আটকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি নেতা কাজী আলাউদ্দিনের ভাতিজা শহিদুল নবী ওরফে বাবুর নেতৃত্বে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এ সময় শহিদুল নবী পাম্পের মালিক নাহিদ নাজনীনকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেন। এমনকি এই পথ দিয়ে যাওয়া তেলবাহী লরি বা গাড়ি আটকে দেওয়ার ও ভাঙচুরের হুমকিও দেওয়া হয়।

ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, ‘আমাদের তেলবাহী গাড়িগুলো কালীগঞ্জের মৌতলা ইউনিয়নের ওপর দিয়ে শ্যামনগরে আসে। এখন ওই এলাকায় গাড়ি লুটপাট বা বাধার আশঙ্কা তৈরি হয়েছে। আমাদের মালিক ও কর্মচারীদের যাতায়াতের পথেও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।’

পাম্প কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করা না হয় এবং এমন পরিস্থিতি অব্যাহত থাকে, তবে তারা সাময়িকভাবে বা অনির্দিষ্টকালের জন্য জ্বালানি সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হবেন। এ বিষয়ে তারা স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর