রুপম চাকমা বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট ৪নং ওয়ার্ডে পুর্বপাড়া বালুঘাট নিজ বাড়িতে পারিবারিক সুখ-শান্তি ও মঙ্গল কামনায় এক ধর্মীয় দানকার্যের আয়োজন করেছেন রেটকাবা সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষী কুমার চাকমা।

শনিবার ১৮ এপ্রিল সকালে স্থানীয় বনানি বন বিহারের বৌদ্ধ ভিক্ষুকে তার বাড়িতে এনে বুদ্ধ মু্র্তিদান,সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানা ধানের যগ্য আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষু প্রার্থনা, সূত্র পাঠ ও ধর্মদেশনা প্রদান করেন বাঘাইহাট বনানি বন বিহারের বিহার অধ্যক্ষ পরম পুজ্য শ্রদ্ধেয় কৃপারত্ন ভান্ত।

পরে পরিবারের সদস্যরা ভিক্ষুকে দান প্রদান করেন, যা বৌদ্ধ ধর্মে একটি গুরুত্বপূর্ণ পুণ্যকর্ম হিসেবে বিবেচিত।
অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারা জানান, এমন আয়োজন শুধু ধর্মীয় আচার নয়, বরং পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং মানসিক প্রশান্তি লাভের একটি মাধ্যম।

লক্ষী কুমার চাকমা বলেন, “পরিবারের সবার মঙ্গল ও শান্তি কামনায় এই দানকার্যের আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে।”
স্থানীয়দের মতে, সাজেক অঞ্চলে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন নিয়মিত হয়ে থাকে, যা এলাকার সম্প্রীতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *