1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার আলফাডাঙ্গায় শ্যালকের ওপর ভগ্নিপতির হামলা: প্রতিবন্ধী দ্বীন ইসলামের হাত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা

কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ১৯-০৪-২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রংপুর র‌্যাব-১৩’র অভিযানে ৭৬ কেজি গাজাসহ আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফূলমতি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
রংপুর র‌্যাব-১৩’র সিনিয়র সহকারি পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী জানান, গোয়েন্দা তৎপরতা ও গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের মৃত: ফজলুল হকের ছেলে আতিকুর রহমান নয়নের বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রথমে মাদককারবারীকে আটক করা হয়।

পরে পুরো বাড়িতে তল্লাসী চালিয়ে ধৃত আসামীর নিজ শয়ন কক্ষের খাটের নীচ থেকে ৭৬ কেজি গাজা জব্দ করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জব্দকৃত মালামালসহ ফুলবাড়ী থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাটি জেনেছি। আমি বাইরে আছি। আলামতসহ আসামীকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর