1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শা সীমান্তে ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ বিক্রি শুধু দেহ হয় নাঅর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয় জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ রাজা নয়, জনগণের সেবকবোরকা পরে বা পরিচয় ভুলে মাঠে নামুন, স্যার! দেখুন জনগণ কীভাবে সেবা পায়

কিশোরগঞ্জে পুলিশ সুপারের পদে পরিবর্তন: ড. এস এম ফরহাদ হোসেন পিবিআইতে, নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান

  • প্রকাশিত সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার পড়েছেন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা পুলিশের শীর্ষ পদে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। কিশোরগঞ্জের বর্তমান পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন-কে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বদলি করা হয়েছে। একইসঙ্গে, কিশোরগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান-কে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ রদবদল করা হয়েছে। ড. এস এম ফরহাদ হোসেন কিশোরগঞ্জে দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন জনমুখী উদ্যোগের মাধ্যমে প্রশংসা অর্জন করেন। তাঁর নেতৃত্বে জেলার বিভিন্ন থানায় অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে।
অন্যদিকে, নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঢাকা মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে কিশোরগঞ্জে যোগ দিচ্ছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, আধুনিক পুলিশিং ব্যবস্থা বাস্তবায়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
স্থানীয় জনগণ আশা করছেন, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে কিশোরগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে নতুন মাত্রা যোগ হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর