কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে জামায়াতের কার্যক্রমকে গতিশীল করতে কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্’র সভাপতিত্বে উক্ত রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম,নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম,নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম প্রমূখ।

প্রধান অতিথি বলেন,বিগত সময়ের বর্তমানে দায়িত্বশীলদেরকে সাংগঠনিক কাজে বেশী গুরুত্ব দিতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো বসে থাকে না। সংগঠনের সাময়িক বিজয় দেখে বসে থাকলে সবচেয়ে বেশী ক্ষতির সমুখীন হবে সংগঠন। তাই ইসলামী আন্দোলনের সকল দায়িত্বশীলকে আরও বেশী কাজ করার উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply