1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

মালয়েশিয়ায় বাংলাদেশির বিরুদ্ধে ভাড়া ও অর্থ আত্মসাতের অভিযোগ!

  • প্রকাশিত সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯২ বার পড়েছেন

প্রতিনিধি: মোঃ রোমান হাওলাদার

মালয়েশিয়ায় বসবাসরত এক বাংলাদেশির বিরুদ্ধে বাসা ভাড়া, ধার নেওয়া টাকা এবং রুমের এক্সেস কার্ড নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত গোলাম মোঃ গোলাম রাজিব টংগীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বলে জানা গেছে।
অভিযোগকারী জানান, পরিচিত এক ব্যক্তির মাধ্যমে বিশ্বাস করে তিনি গোলাম মোঃ গোলাম রাজিবকে রুমে থাকার সুযোগ দেন। শুরুতে কোনো ধরনের ডিপোজিটও নেওয়া হয়নি। পরে কয়েক দফা সময় নিয়েও তিনি ঘরভাড়া পরিশোধ করেননি।
অভিযোগে বলা হয়, বিভিন্ন সময় টাকার সমস্যার কথা বলে অভিযুক্ত ব্যক্তি আরও ৫০ রিঙ্গিত ধার নেন। পরে নির্ধারিত সময়ে টাকা দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত যোগাযোগ বন্ধ করে দেন।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি বাসার এক্সেস কার্ড নিয়েও চলে গেছেন। ওই কার্ড পুনরায় করতে প্রায় ২০০ রিঙ্গিত খরচ হবে। এছাড়া ৬০০ রিঙ্গিত ঘরভাড়া ও ৫০ রিঙ্গিত ধারসহ মোট ৮৫০ রিঙ্গিত পাওনা রয়েছে বলে জানান তিনি।
এছাড়া মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক গ্রাফিক্স ডিজাইনারের কাছ থেকেও কাজ করিয়ে ১৫০০ টাকা পরিশোধ না করে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত গোলাম মোঃ গোলাম রাজিবের বিরুদ্ধে।
ভুক্তভোগীরা জানান, বিভিন্ন সময় নিজেকে বিশ্বাসযোগ্য পরিচয় দিয়ে মানুষের আস্থা অর্জন করে পরে টাকা পরিশোধ না করে আত্মগোপনে চলে যান তিনি। এ কারণে তারা এই ছদ্মবেশী প্রতারকের বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং তাকে বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর