1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

যশোর সীমান্তে বিজিবির অভিযান: ৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

  • প্রকাশিত সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫১ বার পড়েছেন

আবিদ হাসান, বেনাপোল প্রতিনিধি:

যশোর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্ন অবৈধ মালামাল আটক করেছে Border Guard Bangladesh এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। সোমবার (১১ মে ২০২৬) বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, যশোর ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ৪১টি শাড়ি, ৫০০ গ্রাম জিরা, ১৩ প্যাকেট ফুসকা, ১৫ কেজি কিসমিস, ১৯০৪টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৩০ প্যাকেট সন পাপড়ি, ১০৮টি ঔষধ, ৪১৩টি চকলেট এবং ৮৮৬টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬৫ হাজার ৭৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার রোধে সফলতা পাওয়া যাচ্ছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর