1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

সিরাজদিখানে মাদকবিরোধী বিক্ষোভ, চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতারের দাবী

  • প্রকাশিত সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৭ বার পড়েছেন

সিরাজদিখান প্রতিনিধিঃ

“মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি” স্লোগানে মুন্সিগঞ্জের শিরাজদিখানে মাদকবিরোধী র‍্যালি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রশুনিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে সোমবার বিকালে শিরাজদিখান বাজার শিকদার শপিং কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিন করে সন্তোষপাড়া গোয়ালবাড়ী মোড় হয়ে সিরাজদিখান থানার সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশো নারী পুরুষ, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, মাদকের ভয়াবহ বিস্তারে শিরাজদিখানের যুব সমাজ ধ্বংসের মুখে পড়েছে। তারা বলেন, প্রশাসনের নিয়মিত অভিযান চললেও চিহ্নিত অনেক মাদক কারবারি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য শাহ আলম, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক শিকদার, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য আমজাদ হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ শিকদারসহ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদলের নেতৃবৃন্দ।
বক্তব্যে আতাউর রহমান হাওলাদার বলেন, “যুব সমাজ ধ্বংস হয়ে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চলমান থাকবে।” তিনি সিরাজদিখানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রশংসা করলেও মাদক মামলায় দ্রুত জামিন পাওয়ার সমালোচনা করেন। একই সঙ্গে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান।


মোতাহার হোসেন বলেন, “মাদক এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। সমাজকে রক্ষা করতে হলে এখনই কঠোর অবস্থানে যেতে হবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।”
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে খালেক শিকদার অভিযোগ করেন, সিরাজদিখানের কিছু চিহ্নিত মাদক কারবারি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “মাদক ব্যবসায়ীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতা ও মাসোহারা গ্রহণকারীদেরও আইনের আওতায় আনতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন রশুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন, আরশাদ শেখসহ আরো অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর