1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

​বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশে সংকল্পবদ্ধ ‘তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিট’

  • প্রকাশিত সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪৫ বার পড়েছেন

শহীদুল ইসলাম, প্রতিনিধি তারাগঞ্জ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতে নতুন উদ্যমে কাজ শুরু করেছে ‘তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিট’।
সম্প্রতি ইউনিটের কার্যালয়ে সাংবাদিকদের এক সাধারণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় তারাগঞ্জ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবহেলিত জনপদের নানা সমস্যার কথা গুরুত্বের সাথে আলোচনা করা হয়।
তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বরাতী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য আশরাফুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র তুলে ধরতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধার সম্মুখীন না হন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

​তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জানান, রিপোর্টার্স ইউনিট কেবল সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং স্থানীয় সামাজিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালন করতে আগ্রহী।
সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে উপজেলার প্রতিটি প্রান্তের অনিয়ম ও সাফল্যের খবর তারা নিয়মিত জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমে পৌঁছে দিচ্ছেন।

​মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিয়মিত অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অঙ্গীকার করেন।
তারাগঞ্জের সংবাদকর্মীদের এই একতা ও গঠনমূলক পদক্ষেপ স্থানীয় সচেতন মহলের মাঝে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর