সংবাদদাতা: মাশরাফি সিকদার, মাগুরা
মাগুরার মহম্মদপুর উপজেলার বলরামপুর গ্রামের আলোচিত শফিক হত্যা মামলার প্রধান আসামি আকরাম মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। সোমবার (১১ মে) বিকেল ৫টার দিকে নড়াইল সদর থানার চালিতাতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
যশোর র্যাব সিপিসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স-এর নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে আসামি আকরাম মোল্লা নড়াইল সদর উপজেলার চালিতাতলা গ্রামে তার ভায়রার বাড়িতে আত্মগোপন করে আছেন।
র্যাবের একটি চৌকস দল বিকেলে সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে মহম্মদপুর উপজেলার বলরামপুর গ্রামে শফিক নামক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মহম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল

Leave a Reply