1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত

মাগুরা সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

মাগুরা প্রতিনিধি : মাশরাফি সিকদার

মাগুরা শহরে অবস্থিত সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রধান ও অধ্যাপক দেলোয়ার হোসেন খান রিপনের বিরুদ্ধে একই কলেজের একাদশ শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অশালীন ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী সুষ্ঠ বিচার চেয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো.আলফাজ উদ্দিন আহমেদ এর নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানায়, একাদশ শ্রেনীতে ক্লাস শুরু হলে স্যার তাকে সাজেশন দিয়ে সহযোগিতা করবে বলে জানায় ওই শিক্ষক। তার সাথে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময়ে অশালীন ভাষায় কথা বলে ও কুপ্রস্তাব দেয়। পরে সেগুলো স্কিনসরজট দিয়ে রাখি এবং প্রিন্সিপালের নিকট (গত ৩০এপ্রিল) তারিখে অভিযোগ দিয়েছি। কিন্তু এখনও কোনো বিচার পাইনি বলে জানায় ওই শিক্ষার্থী।

এঘটনায় সাধারণ শিক্ষার্থীরা জানায়, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বলেন, দেলোয়ার হোসেন এর চরিত্র নিয়ে এর আগেও কথা উঠেছে। সম্প্রতি আরেক শিক্ষার্থীকে এভাবে কুপ্রস্তাব দেওয়ার বিষয়টি হালকাভাবে নেওয়া ঠিক হবে না। দ্রুত বিচার করতে হবে এঘটনার অন্যথায় তারা আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এবিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন জানান, কলেজের শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে একজন শিক্ষার্থীকে অশালীন কথা বলা ও অনৈতিক প্রস্তাবের বিষয়ে জানতে পেরেছি ও লিখিত অভিযোগও পেয়েছি। এঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রথমে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও আরও এক সপ্তাহের সময় দাবি করেছেন তদন্ত কমিটি। তদন্ত শেষে এবিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

এবিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. দেলোয়ার হোসেন খান রিপনের কাছে জানতে চাইলে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর