1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত

সাতক্ষীরায় ভেজাল আইসক্রিম কারখানায় র‌্যাবের অভিযান, জরিমানা ২ লাখ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ভেজালবিরোধী অভিযানে দুই আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মে) উপজেলার উত্তর সখিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৬ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি দল উত্তর সখিপুরের শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায়। অভিযানে প্রতিষ্ঠানটির বিএসটিআই অনুমোদন না থাকা এবং আইসক্রিমে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সুজিত বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

একই সময় পাশ্ববর্তী মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতেও অভিযান পরিচালনা করা হয়। সেখানে একই ধরনের অপরাধে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল খালেককেও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর