আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বেল বানা গ্রামের কৃতি সন্তান মো: ইমরান আলী তাঁর কর্মদক্ষতা ও সততার অনন্য স্বীকৃতি স্বরূপ লাভ করেছেন মর্যাদাপূর্ণ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ (আইজিপি ব্যাজ-২০২৫)।
বাংলাদেশ পুলিশে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই সম্মাননা প্রদান করা হয়। ইমরান আলীর এই অর্জনে তাঁর নিজ গ্রাম বেল বানা এবং পুরো আলফাডাঙ্গা উপজেলায় বইছে আনন্দের ধারা।

সততা ও নিষ্ঠার স্বীকৃতি
কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলামূলক আচরণ এবং জনসেবামূলক কাজের মাধ্যমে তিনি পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাঁর এই অর্জনে শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়ে বলেন:
”ইমরান আমাদের এলাকার গর্ব। তাঁর এই প্রাপ্তি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমরা আশা করি, সততার এই ধারা তিনি সারা জীবন অব্যাহত রাখবেন এবং দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দেবেন।”

Leave a Reply