1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

অল্প বৃষ্টিতেই কিশোরগঞ্জ বড়বাজারে জলাবদ্ধতা, পরিস্থিতি পরিদর্শনে এমপি মাজহারুল ইসলাম

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬৪ বার পড়েছেন

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বড়বাজার এলাকায় অল্প বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাস্তায় পানি জমে যাওয়ায় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পানি নিষ্কাশনের সংকটের কারণে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।
আজ সৃষ্ট জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শনের জন্য বড়বাজার এলাকায় যান কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম। তিনি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির খোঁজখবর নেন।


পরিদর্শনকালে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, বড়বাজার কিশোরগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলুসহ ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, অল্প বৃষ্টিতেই বাজার এলাকার বিভিন্ন সড়কে পানি জমে ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটে এবং ক্রেতাদের ভোগান্তি বাড়ে। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও স্থায়ী সমাধানের দাবি জানান।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে বড়বাজার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং জনভোগান্তি কমে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর