1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

এমএ মামুন, সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই ঘোড়দৌড় দেখতে লাখো মানুষের সমাগম ঘটে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার শ্রীফলকাটি-ধুমঘাট বিলে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বগুড়া, নড়াইল, ফরিদপুর, যশোর, লোহাগড়া, খুলনাসহ বেশ কয়েকটি এলাকার ৩২টি ঘোড়া পর্যায়ক্রমে অংশ নেয়। এজন্য আয়োজকরা খোলা বিলে বাঁশে লাল রঙের কাপড় বেঁধে একটি নির্দিষ্ট সীমানা তৈরি করেন। আর সেখানেই কয়েকপাক দৌড়ে অংশ নেয় ঘোড়াগুলো।

খেলা দেখতে আসা মেহেদী হাসান বাবু, হিমাংশু মন্ডল ও আশরাফুল আলমসহ কয়েকজন দর্শনার্থী জানান, গ্রামাঞ্চলের মানুষ খুব একটা বিনোদনের সুযোগ পায় না। এমন আয়োজন সত্যিই মানুষকে মুগ্ধ করেছে। পরিবার-পরিজন নিয়ে খোলা মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে আনন্দ পেয়েছন তারা।

ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়া ফরিদপুরের বাবু, কয়রার ইব্রাহিম শিকারী ও বগুড়ার ফরাদ হোসেন জানান, শুধু টাকার জন্য প্রতিযোগিতায় অংশ নেন না তারা। সাধারণ মানুষকে বিনোদিত করার পাশাপাশি নিজেরাও আনন্দ পান। এটা তাদের কাছে নেশার মতো। মানুষকে আনন্দ দিতে পেরে তারা খুশি।

আয়োজক কমিটির সভাপতি ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম সাদেকুর রহমান সাদেক জানান, এ ধরনের আয়োজনের উদ্দেশ্য মানুষকে বিনোদন দেয়া। সেই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজকে এগিয়ে নেয়া।

প্রায় তিন ঘণ্টার এ প্রতিযোগিতায় প্রথম হয় কয়রার ইব্রাহিম শিকারির ঘোড়া। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর