1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

আলফাডাঙ্গার গর্বিত কৃতিসন্তান সাবেক ডিজিএম বীরমুক্তিযোদ্ধা মাহমুদ হোসেনের রুহের মাগফিরাত কামনায় পানাইলে দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১২৪ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের কৃতি সন্তান, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মাহমুদ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​আজ ১৫ মে শুক্রবার জুমার নামাজ শেষে মরহুমের নিজ গ্রাম পানাইল মধ্যপাড়া জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। মরহুমের ভাই মো. জাহিদ হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে মিলাদ, বিশেষ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে স্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের এতিম, অসহায় ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
​উল্লেখ্য, আলহাজ্ব মো. মাহমুদ হোসেন ১৯৪৯ সালে এক রত্নগর্ভা পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। গত ৪ মে ২০২৬ তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্মজীবনে তিনি সাধারণ বীমা কর্পোরেশনের ডিজিএম হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


​মরহুমের পিতা আলহাজ্ব মহিউদ্দীন আহম্মদ ছিলেন আলফাডাঙ্গা উপজেলার প্রথম এম.এ ডিগ্রিধারী এবং একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। তাঁর পাঁচ ছেলের মধ্যে মাহমুদ হোসেন ছিলেন দ্বিতীয়। তাঁর অন্য ভাইদের মধ্যে বড় ভাই মালিক খসরু বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি, তৃতীয় ভাই সাহাদৎ হোসেন অস্ট্রেলিয়া প্রবাসী, চতুর্থ ভাই জাহিদ হোসেন বিশিষ্ট লেখক ও প্রকাশক এবং কনিষ্ঠ ভাই মনজুর হোসেন বুলবুল বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য।
​পারিবারিক এই ঐতিহ্য ও সেবার ধারা বজায় রাখা এই কৃতি সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আলফাডাঙ্গাবাসীসহ দেশবাসীর নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর