1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত

মাগুরায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬১ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা।।

  • প্রকাশিত সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৯৫ বার পড়েছেন

সংবাদদাতা: মাশরাফি শিকদার, মাগুরা

মাগুরা সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের পুনর্বাসনে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের ক্ষতিগ্রস্ত ৬১টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এতে মোট ৬১ বান্ডিল ঢেউটিন ও ১ লাখ ৮৩ হাজার টাকা বিতরণ করা হয়। সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন আড়ুয়াকান্দির লাইলী খাতুন, কাশিনাথপুরের আছিয়া খাতুন, জগদলের মিজানুর রহমান ও ইছাখাদার নাছিরুল ইসলাম নবুয়াতসহ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা।

উপজেলা প্রশাসন আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই সহায়তা পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা স্বচ্ছতার সঙ্গে যাচাই-বাছাই করে এই সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল জানান, সরকারি নির্দেশনা মেনে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন সবসময় সজাগ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর