1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

তারাগঞ্জে আধুনিক প্রযুক্তিতে কৃষি উন্নয়ন প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

শহীদুল ইসলাম ​প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):

রংপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ১৬ মে শনিবার সকালে তারাগঞ্জ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রসারণ) জনাব মোহাম্মদ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন। ​উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা রংপুর অঞ্চলের মাটির গুণাগুণ বজায় রেখে উচ্চফলনশীল জাতের আবাদ বৃদ্ধি এবং আধুনিক সেচ ও সার ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
​সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সুফলভোগী কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় কৃষকরা তাদের চাষাবাদে নানা সমস্যার কথা তুলে ধরেন এবং কর্মকর্তারা সেগুলো সমাধানে তথ্য ও প্রযুক্তিগত দিকনির্দেশনা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর