শহীদুল ইসলাম প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
রংপুরের তারাগঞ্জে ১৯মে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ভূমি সেবা মেলা’ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর্মীশনার ভূমি আসমাউল হোসনা, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় অতিথিগণ ‘জনবান্ধব ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মেলায় আগত নাগরিকদের ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ সরাসরি প্রদান করা হচ্ছে। আগামী ২১ মে পর্যন্ত এই মেলা চলবে।

Leave a Reply