1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন:র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১৪ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য
র‍্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে ‘ভূমি মেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
​ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ক জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে।
​উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় ​মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী’র সভাপতিত্বে এবং আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন সরকারের সঞ্চালনায় সার্বিক ব্যাবস্থপনায় ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) এ কেএম রায়হানুর রহমান, অনুষ্ঠানটির সভাপতি ও অতিথি বৃন্দ আনুষ্ঠানিক এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
​ উপজেলা কৃষি অফিসার তুষার সাহা।
​ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন।
​ সহকারী সেটেলমেন্ট অফিসার বসিরউদ্দীন।
​রউপ-সহকারী সেটেলমেন্ট অফিসার রেজাউল করিম।
​আলফাডাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নূরজামাল খসরু।
​ পৌর বিএনপি’র সভাপতি রবিউল হক রিপন।
​উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো:মনিরুজ্জামান মনির।
​এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা থেকে আগত ভূমি অফিসের তহসীলদারবৃন্দ, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী, শিক্ষক, সুধী সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা এ মেলায় শত:স্ফুর্থ ভাবে অনুষ্ঠানে অংশ নেন।

​মেলার বিশেষ আকর্ষণ ছিল,
​উদ্বোধন শেষে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি প্রর্দক্ষিণ করে। পরবর্তীতে মেলা প্রাঙ্গণে ভূমি সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা এবং সাধারণ নাগরিকদের জন্য ভূমি বিষয়ক নামজারির (মিউটেশন) উপর গণশুনানি অনুষ্ঠিত হয়।

​মেলা কর্তৃপক্ষ থেকে জানা যায় ,
৩ দিনব্যাপী এই মেলায় আগত নাগরিকেরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ডিজিটাল ভূমি সেবার নানা তথ্য ও সরাসরি সেবা গ্রহণ করতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর