1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

তারাগঞ্জে দারিদ্র্যের মাঝে ঢেউ টিন, চেক ও শুকনো খাবার বিতরণ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৮ বার পড়েছেন

শহীদুল ইসলাম প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এবং প্রতিষ্ঠানের মাঝে সরকারের ত্রাণ তহবিল থেকে সহায়তা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউ টিন, গৃহ নির্মাণ মঞ্জুরীর চেক এবং শুকনো খাবারের প্যাকেট তুলে দেন রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), আসমাহুল হোসনা, পিআইও হারুন উর রশিদসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক মহোদয় বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় আছে। আজকের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় মাথা গোঁজার ঠাঁই করে নিতে এবং তাদের সাময়িক খাদ্য চাহিদা মেটাতে সহায়ক হবে।” শেষে বিভিন্ন দপ্তরের আওতায় হতদরিদ্র্যের সাহায্য ও উন্নয়ন মূলক নানা কর্মকাণ্ড পরিদর্শন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর