1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার ​কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত: প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান ​আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও ওসির সঙ্গে ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি: ক্ষুব্ধ শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট খান রোকনুজ্জামান কুড়িগ্রামে ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ তোমার ভেতরের পশুটিকে দমন করো ​আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন: জেলেদের ভিজিএফ কার্ড না থাকায় এমপি ইলিয়াস মোল্লার ক্ষোভ তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে বিডিআর কল্যাণ পরিষদের আনন্দমিছিল

মোরেলগঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধনী ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি,
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি এ স্রোগানকে সামনে রেখে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে বেলুন উড়িয়ে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এ মেলার উদ্বোধন করেন।

এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।পরে ভূমি চত্বরে ভূমি গ্রহিতাদের সেবামূলক বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা অতীশ সরকার।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন,এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক এ্যাড. মো. মেহেদী হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, পৌর যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান পলাশ, সহকারী কমিশনার ভূমি অফিসের প্রধান সহকারী শরীফ নাজমুল হুদা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাগর কুমার সেন, বিষ্ণু চক্রবর্তী, মাহফুজুর রহমান, শ্রাবণী চক্রবর্তী, জাকির হোসেন, সার্ভেয়ার আনোয়ার হক প্রমুখ।

জনবান্ধব অটোমেটেট ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এ প্রতিপাদ্য বিষয়ের ওপরে এবারে ভূমি মেলায় স্টলগুলোতে ভূমি মালিকদের সেবা সমুহ খতিয়ান ও মৌজা ম্যাপ কেনো সংগ্রহ করবেন, ই-নামজারি পদ্ধতি অনলাইনে খাজনা প্রদান বিভিন্ন বিষয়ে আলোকপাত তুলে ধরা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর