মোঃ ইব্রাহিম হোসেন, প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর ৩২ নং ওয়ার্ডসহ মোহাম্মদপুর থানা এলাকার সর্বস্তরের জনগণ এবং সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জাহিদ হোসেন মোড়ল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক।
এক শুভেচ্ছা বার্তায় যুবদলের এই নেতা দেশবাসীকে ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি কোরবানির প্রকৃত ত্যাগের শিক্ষায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

এই পবিত্র মাহেন্দ্রক্ষণে মোঃ জাহিদ হোসেন মোড়ল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং সকলের নিকট দোয়া চান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শুধু পশু কোরবানি করলেই হবে না; তার পাশাপাশি আমাদের মনের ভেতরের সংকীর্ণতা, অহংকার ও হিংসাকেও কোরবানি দিতে হবে। বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়ে হৃদয়ের পরিশুদ্ধি ঘটানোই হোক এই ঈদের মূল লক্ষ্য।”
৩২ নং ওয়ার্ডসহ মোহাম্মদপুরবাসীর ঘরে ঘরে অনাবিল আনন্দ ও টেকসই শান্তি কামনা করে তিনি আরও বলেন, পবিত্র ঈদ সবার মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ত্যাগের এক নতুন দিগন্ত উন্মোচন করুক। পরস্পরের মধ্যকার সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে এক কাতারে শামিল হওয়ার প্রেরণা দিক এই উৎসব।
সবশেষে মোঃ জাহিদ হোসেন মোড়ল ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে তিনি ৩২ নং ওয়ার্ডসহ মোহাম্মদপুরবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ঈদ উদযাপন কামনা করেন।

Leave a Reply