1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ

মাদক থেকেই ধর্ষণ-হত্যার মতো অপরাধের সূত্রপাত, গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ’: আলফাডাঙ্গার ওসি

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২২ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে:

​পবিত্র জুমার নামাজে উপস্থিত মুসল্লিদের সামনে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান। দেশব্যাপী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের মতো ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, তদন্তে দেখা গেছে এ ধরনের মেজরিটি (অধিকাংশ) বড় অপরাধের সূত্রপাত মূলত মাদক থেকেই হয়। তাই এই মরণব্যাধির বিরুদ্ধে সকলকে যার যার অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
​আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই তিনি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপস্থিত সকলের মাধ্যমে উপজেলাবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানান।
​ওসি ফকির তাইজুর রহমান মাদক, ধর্ষণ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, সমাজ থেকে এসব অপরাধ নির্মূল করতে কেবল পুলিশি তৎপরতাই যথেষ্ট নয়, সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন।
​আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে উপজেলায় চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন:
​”আসন্ন ঈদকে সামনে রেখে আমাদের আরও সতর্ক থাকতে হবে। এসব অপরাধ দমনে যার যার অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।”
​উপস্থিত মুসল্লি তথা সমগ্র উপজেলাবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়ে তিনি সামাজিক প্রতিরোধের মাধ্যমে থানা পুলিশকে সার্বিক সহযোগিতা করার এবং অপরাধমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর