1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ও সহযোগী কারাগারে, ছবি নিতে সাংবাদিকদের বাঁধা প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রাম সীমান্তে দুই চোরাকারবারীসহ ৭৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার কুুড়িগ্রা‌মে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫ দৈনিক ইত্তেফাক প্রতিনিধির পিতার ইন্তেকাল তারাগঞ্জে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রংপুর মেডিকেলে

শিশু রামিশা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন-প্রতিবাদ মিছিল

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪২ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রামঃ ২২-০৫-২৬

শিশু রামিশা হত্যা ও দেশব্যাপী নারী-শিশু খুন ও ধর্ষণের ন্যায় বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, কুড়িগ্রাম।

শুক্রবার (২২ মে) বাদ জুম্মা কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ গেইটে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, আব্দুর রশিদ গনি, আল ইমরান, আলমগীর হোসেন, আব্দুর রশিদ রনি, আব্দুর রাজ্জাক রাজ ও অতিথি হিসেবে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন এর পরিচালক আসাদুজ্জামান রাজু প্রমুখ।

বক্তারা বলেন, ফুলের মতো নিষ্পাপ শিশু রামিশাকে ধর্ষণ ও হত্যার ঘটনা আইয়্যামে জাহেলিয়াতের সূচনা। এটি রাষ্ট্রের জন্য একটি লজ্জাকর বিষয়। শুধু রামিশা নয় দেশব্যাপী এরকম অসংখ্য নারী-শিশু খুন ও ধর্ষণের ঘটছে। কিন্তু সেগুলোর কোন ন্যায় বিচার হচ্ছে না।

বক্তারা আরও বলেন, যদি শিশু রামিশা হত্যার বিচার না হয় তাহলে সর্বস্তরের মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত করা হবে। ধর্ষকের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর