1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

আলফাডাঙ্গায় রামিসা হত্যা ও শিশু ধর্ষণের বিচার দাবিতে পৌর বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯১ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গায় রামিসা হত্যা ও শিশু ধর্ষণের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও বিচার দাবি জানিয়ে “মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ মে) শনিবার বিকালে আলফাডাঙ্গা পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর সদর বাজার চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
​আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,
​রবিউল হক রিপন, সভাপতি, পৌর বিএনপি।
​ইস্রাফিল মোল্লা, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি।
​কামরুজ্জামান কদর, প্রচার সম্পাদক, পৌর বিএনপি।
​ফারুক হোসেন কাজল, দপ্তর সম্পাদক, পৌর বিএনপি।
​সুবাহান মুন্সি, পৌর যুবদল নেতা।
​সোহেল শরীফ, আহ্বায়ক, পৌর ছাত্রদল।
​মাহমুদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি, পৌর ছাত্রদল।
​রামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল।
​বক্তাদের দাবি:
সমাবেশে বক্তারা রামিসা হত্যা ও শিশু ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। তারা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, এই নৃশংস ঘটনার সাথে জড়িত অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। অতি দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে রামিসা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান বক্তারা।
​উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হয়ে এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর