কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারী কর্মকর্তাদের উপস্থিতি সকাল ৯ টায় থাকার কথা থাকলেও উপজেলা নির্বাহী অফিসারসহ সকল কর্মকর্তা দপ্তরে উপস্থিত হয় দেরীতে।
শনিবার (২৩ মে) সকালে সরেজমিনে বিভিন্ন দপ্তরে গিয়ে এ চিত্র দেখা যায়। সকাল ৯ টা ১০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার আসেন তার কার্যালয়ে। উপজেলা প্রকৌশলী মাহমুদুল হক নিজ দপ্তরে উপস্থিত না হয়ে সাইডে পরিদর্শনে চলে যান। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ৯ টা ৫ মিনিটে গিয়ে দেখা যায় দুই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী,ফিরোজুল আলম ও বাসুদেব রায় আছেন। সঠিক সময়ে দপ্তরে আসেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান। এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা,নির্বাচন কর্মকর্তা,মহিলা বিষয়ক কর্মকর্তা,সমবায় কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাকে পাওয়া যায়নি।

আসন্ন ঈদুল আজহায় আগামী ২৫ থেকে ৩১ মে (সোম থেকে রোববার) পর্যন্ত টানা সাত দিন ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) অফিস খোলা থাকবে। একটি সাপ্তাহিক ছুটির দিনে (২৩ মে) অফিস করতে হচ্ছে সরকারি চাকরিজীবীদের।
সরকারি অফিস সময় এখন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘোষনা থাকলেও সেটা দেখা যায়নি সপ্তাহের প্রথম দিনেই। এ সময় ধরেই শনিবার অফিস করবেন সচিবালয়সহ সারা দেশের সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
২৮ মে ঈদুল আজহা ধরে আগে থেকেই ৬ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দু’দিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষনা করে সরকার।
পূর্বের অভিজ্ঞতার আলোকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা ও এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এরপর গত ২৪ মে সাত দিন ছুটি ও দুদিন অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ছুটি ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) অফিস খোলা থাকবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক নায়িরুজ্জামানের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেয়া হয়নি।

Leave a Reply