1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ।

সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ওশিক্ষা উপহরন বিতরণ

  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি প্রতিনিধি।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

রবিবার (২৪ মে) মারিশ্যা জোনের উদ্যোগে দায়িত্বপূর্ণ কমলাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, মনোরম পরিবেশে পাঠদান নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ৫ বান টিন, ২০ সেট স্কুল ড্রেস এবং শিক্ষা সহায়ক সামগ্রী হিসেবে ব্ল্যাকবোর্ড বিতরণ করা হয়।

এছাড়াও কমলাপাড়া এলাকার কয়েকজন বাসিন্দার মাঝে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে কালা চাকমাকে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একটি সেলাই মেশিন, জনি চাকমাকে আর্থিক স্বচ্ছলতার জন্য নগদ অর্থ এবং নিরু কান্তি চাকমাকে উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর বিনোদনমূলক পরিবেশ সৃষ্টির জন্য একটি ক্যারাম বোর্ড বিতরণ করা হয়।


মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শান্তি ও সম্প্রীতির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, ওল্ডলংকর বিওপি ও কমলাপাড়া টিওবি কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর