1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ও সহযোগী কারাগারে, ছবি নিতে সাংবাদিকদের বাঁধা প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রাম সীমান্তে দুই চোরাকারবারীসহ ৭৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার কুুড়িগ্রা‌মে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫ দৈনিক ইত্তেফাক প্রতিনিধির পিতার ইন্তেকাল তারাগঞ্জে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রংপুর মেডিকেলে

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখেকুড়িগ্রামে ৫ উপজেলায় ঈদের নামাজ অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ২৭-০৫-২০২৬

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে কুড়িগ্রামে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার ফুলবাড়ী উপজেলাসহ পাঁচ উপজেলার সাত গ্রামে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
ইতোমধ্যে নির্ধারিত ঈদগাহ মাঠগুলোতে সহস্রাধিক মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহন করেছেন বলে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্র জানিয়েছেন। এদিকে বুধবার সকাল ৯টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কুটিচন্দ্রখানা জেলেপাড়ায় প্রায় ৪০ জন মুসল্লি জামাতে অংশগ্রহন করেন। এতে ইমামতি করেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা চরবড়াইবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মো.আব্দুল মালেক। নামাজ শেষে খুতবা পাঠ এবং দেশ ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।


পাশাপাশি একই উপজেলার বড়ভিটা ইউনিয়নের হাজির বাজারসহ ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার সাতটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ বিভাগ সূত্র জানিয়েছে, নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় এবং পশু কোরবানি করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও ঈদকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ বিভাগ বিশেষ তৎপর রয়েছে।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর