মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
সরকারি কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই আকস্মিকভাবে কিশোরগঞ্জ সফর করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ তিনি হঠাৎ করে কিশোরগঞ্জে এসে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। মন্ত্রীর এমন আকস্মিক আগমনে হাসপাতালজুড়ে সৃষ্টি হয় বাড়তি তৎপরতা ও উৎসুক পরিবেশ।
পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসা কার্যক্রম, রোগীদের সেবার মান এবং সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং হাসপাতালের ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন। রোগীদের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথাও মনোযোগ দিয়ে শোনেন তিনি।
বিশেষ করে হাসপাতালের রন্ধনশালায় গিয়ে রোগীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা খাবারের মান, প্রস্তুত প্রক্রিয়া ও পরিবেশনের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন মন্ত্রী। তিনি নিজেই রান্না করা খাবার পরীক্ষা করে দেখেন এবং রোগীদের পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে জানা গেছে।

Leave a Reply