1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ।

পুলিশের অভিযানে দীঘিনালায় ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৫৪ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৬ মে) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে দীঘিনালা থানার এসআই (নিঃ) প্রাণতোষ বনিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীঘিনালা থানাধীন কবাখালী ইউনিয়নের নকশী পল্লী রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে টিটু চাকমা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক টিটু চাকমা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ঝগড়াবিল এলাকার সুমন্ত চাকমার ছেলে। বর্তমানে তিনি সাজেক ইউনিয়নের ১০নং পাড়ায় বসবাস করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় এসআই (নিঃ) প্রাণতোষ বনিক বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(ক) ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) চয়ন হালদারের ওপর ন্যস্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর