​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০০৮ ব্যাচের উদ্যোগে ২০ দলীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে পবিত্র ঈদুল আজহা’র দিনে ২৮ মে বৃহস্পতিবার রাত ৮ টার সময়ে বিদ্যালয় মাঠে এক জমকালো আয়োজনের ব্যবস্থা করা হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা মিয়া হাসিবুল হাসান হাসিব।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
​এডভোকেট হেমায়েত হোসেন, আইন বিষয়ক সম্পাদক, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি।


​মো: আমিনুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।
​আমির হোসেন, সদস্য সচিব, আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দল।
​ইমাম হাসান শিপন, সাবেক চেয়ারম্যান, টগরবন্দ ইউনিয়ন পরিষদ।
​বিল্লাল হোসেন, সাবেক সভাপতি, মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়।
​এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​উদ্বোধনী ম্যাচের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং এলাকার সুধীজনদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ ব্যাটের সাহায্যে বল খেলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।
​এসএসসি-২০০৮ ব্যাচের তরুণদের এমন ক্রীড়ামুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই টুর্নামেন্ট এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। উদ্বোধনী ম্যাচটি দেখতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকের ঢল নামে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *