শহীদুল ইসলাম প্রতিনিধি, তারাগঞ্জ
রংপুরের তারাগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। ২৯মে দুপুরে উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় যমুনেশ্বরী নদীতে নেমে নিখোঁজ হওয়া ২কিশোরের মরদেহ উদ্ধার করছে স্থানীয়রা। নিহতরা হলেন, উপজেলার কিসামত মেনানগর তেলিপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে অহিদ ইসলাম (১৪) এবং একই গ্রামের নুর হোসেনের ছেলে মাসুদ রানা (১৫)। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে বাড়িতে এসে ঈদের পরের দিন আজ সকাল ১১ টার দিকে ওই গ্রামের ৫জন সমবয়সি কিশোর যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায়। এর মধ্যে অহিদ ও মাসুদ রানা সাতাঁর জানা না থাকায় নদীর গভীর পানিতে চলে যায়।

পরে তাদের অন্য সহপাটিরা তাদের দুজনকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর নদীতে গোসলে নেমে দুইজন নিখোঁজের খবরটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন নদীতে নেমে প্রায় ৩ঘন্টা খোঁজাখুজিঁর চেষ্টার পর নদী থেকে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন। হাড়িয়ারকুটি ইউনিয়নের চেয়ারম্যান কুমেরাশ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, নদীতে গোসলে নেমে দুজনের মৃত্যুর ঘটনার কথা শুনে সেখানে পুলিশ পাটি অবস্থান করছে।

Leave a Reply