1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ কুড়িগ্রামে সেবাপ্রদানকারী সংস্থা ও সেবাগ্রহীতা নারীদের সাথে সংলাপ অনুষ্ঠিত ২০ বছরেও বদলায়নি সড়কের চিত্র, কাদা-গর্তে বন্দি ১০ হাজার মানুষের জীবন! পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় পারিবারিক শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৯ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে সুমন মোল্লা (৪০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করার খবর পাওয়া গেছে।
​আজ শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পানাইল গ্রামের আশরাফ মীরের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সুমন মোল্লা ওই গ্রামের আ: সাত্তার মোল্লার ছেলে।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক শত্রুতার জেরে আজ বিকেলে ওত পেতে থাকে একদল হামলাকারী। সুমন মোল্লা আশরাফ মীরের বাড়ির সামনে পৌঁছালে একই গ্রামের আজম শেখের ছেলে ওবায়দুর শেখ (৩০) ও কাঞ্চে শেখের ছেলে আলম শেখের (৫০) নেতৃত্বে ৫ থেকে ৭ জন দেশীয় অস্ত্র রামদা ও সুরকি নিয়ে তাঁর ওপর আচমকা হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়।
​পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সুমন মোল্লাকে উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
​হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশীয় অস্ত্রের আঘাতে সুমনের মাথা, মাজা (কোমর), হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে। ক্ষতস্থানগুলোতে প্রায় ১৫ থেকে ২০টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​এ বিষয়ে আহত সুমন মোল্লার পারিবারিক সূত্রে জানানো হয়েছে, হামলার এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর