1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আলফাডাঙ্গার কৃতিসন্তান সাংবাদিক আরজান সরদারের দ্রুত সুস্থতা কামনা দোয়া প্রার্থনা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০ আকর্ষণের অদৃশ্য বৃত্তে ‘আমি’—সৃষ্টির রহস্য, জীবনের গতি ও মহাকারিগরের সন্ধানে পরীক্ষা দিতে বের হয়ে গোপালগঞ্জে ডিপ্লোমা শিক্ষার্থী নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার ​কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত: প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান ​আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও ওসির সঙ্গে ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি: ক্ষুব্ধ শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট খান রোকনুজ্জামান

মোরেলগঞ্জে বাকি না দেওয়ায় দোকানে হামলা, নারীসহ ৪ জন হাসপাতালে

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৪৯ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি
মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে বাকিতে পন্য বিক্রি না করায় একটি মুদি ও বিকাশ লেনদেনের দোকানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় দোকানের আসবাবপত্র ভাংচুর, মালামাল তছনছ ও এক নারীসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। শুক্রবার(২৯ মে) বেলা ১১ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের কুচিয়ামরা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন দোকান মালিক মধু হাওলাদার (৪০), ছেলে নাজমুল হাসান সিয়াম (২০), দোকান মালিকের স্ত্রী নাজমিন বেগম (৩৬) ও প্রতিপক্ষের রফিকুল ইসলাম মুন্সী(৪৮)। এদেরকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোকান মালিক মধু হাওলাদার বলেন, ঘটনার সময় একই এলাকার রফিকুল ইসলাম মুন্সীর ছেলে তরিকুল সিয়াম স্টোরে গিয়ে বাকিতে কিছু পানীয় পন্য কিনতে চায়। ওই সময় দোকান মালিক মধু হাওলাদারের ছেলে তরিকুল মুন্সীকে বাকি দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রফিকুল মুন্সি ১৫-২০ জনের একটি বাহিনী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সিয়াম স্টোরে হামলা চালায়। হামলাকারিরা এলাপাতাড়ি পিটিয়ে তিনজনকে আহত ও দোকানের আসবাবপত্র ভাংচুর করে। একই সাথে নগদ টাকাসহ কিছু মালামাল তারা হাতিয়ে নিয়ে যায়।

প্রতিপক্ষের রফিকুল ইসলাম মুন্সী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, মধু হাওলাদার তার ওপর হামলা করে গুরুতর জখম করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মোরেলগঞ্জ হাসপাতাল থেকে খুলনা রেফার্ড করেছে।

এবিষয়ে থানার ওসি মাহমুদুর রহমান বলেন, হামলার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর