1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

মাগুরার মহম্মদপুরে ​নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির যুগপূর্তিতে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত।।।

  • প্রকাশিত সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

সংবাদদাতা: মাশরাফি সিকদার, মাগুরা

​শিক্ষা, সেবা ও উন্নয়ন’-এই মূলমন্ত্রকে সামনে রেখে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির যুগপূর্তি উপলক্ষ্যে মাগুরার মহম্মদপুরে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে এক জাঁকজমকপূর্ণ ও সচেতনতামূলক মাদকবিরোধী বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ মে (বুধবার) সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজারের ফুলতলা সংলগ্ন নহাটা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে সংগঠনে কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি নহাটা বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নহাটা আর. পি. পি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে মাদক বিরোধী এক সংক্ষিপ্ত আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , গোলক মজুমদার ,উপ-পরিচালক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরা। নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. এম. এ মান্নান মৃধা , কে টি এইচ রয়েল ইনস্টিটিউট এর বিজ্ঞানী /গবেষক সুইডেন,আহসান হাবীব, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মাগুরা,জুলফিকার আলী, বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান, ডাঃ
আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ যশোর।,
নহাটা বাজার বণিক সমিতি সভাপতি মোঃ মনির হোসেন প্রমূখ। এছাড়া কেক কেটে এক আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে যুগ পূর্তি অনুষ্ঠান পালন করা হয়।

১২ বছর ধরে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি অত্র এলাকার শিক্ষা, সেবা ও অবকাঠামোগত উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় মানববিরোধী র‍্যালি ও সমাবেশে ব্যবসায়ী, স্কুল-কলেজ,মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নয়াটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সাধারণ সদস্য ও আজীবন দাতা সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর